সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

রোদে বেরিয়ে ত্বক বেহাল? দেখুন, চালধোয়া পানির কারিশমা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১১৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ভাত বসানোর আগে খানিকক্ষণ ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে কম সময় লাগে। অনেকেই সে পানি ফেলে দিয়ে আবার নতুন করে পানি দিয়ে ভাত রান্না করেন। কিন্তু এতক্ষণ যে পানিতে চাল ভিজল, তার সঙ্গে অনেকটাই পুষ্টিগুণ চলে গেল। সেই পানি এর পর থেকে ফেলে না দিয়ে দারুণ রূপচর্চা করতে পারেন কিন্তু! ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে এই চালধোয়া পানির জুড়ি মেলা ভার।

রূপচর্চায় চালের পানি বেশি ব্যবহার করেন চীনারা। ভাত বসানোর আগে চালের পানি একবার ঝেড়ে নেওয়া হয় বহু বাড়িতেই। সেই পানিটি ফেলে না দিয়ে চুল ও ত্বকের যত্নে দিব্যি ব্যবহার করেন তারা।

চাল ভেজানো পানিতে কী কী গুণ রয়েছে?

১. চালধোয়া পানিতে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল, অ্যামাইনো এসিড থাকে। ভালো মাত্রায় অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। তুলোয় করে চালধোয়া পানিটা নিয়ে সারা মুখে নিয়মিত লাগাতে পারেন। কয়েক মিনিট পর শুকিয়ে গেলে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন। এতে ত্বক হবে নরম, উজ্জ্বল।

২. সারা বছর ব্রণের সমস্যা লেগে থাকে? চালধোয়া পানি প্রতিদিন ব্যবহার কমিয়ে দেয় অ্যাকনের সমস্যা।

৩. রোদ থেকে ফিরে সানবার্নের সমস্যা থেকে রেহাই পেতে চালধোয়া ঠাণ্ডা পানি মুখে লাগাতে পারেন।

৪. চুলের জন্যও চালধোয়া পানি উপকারী। শ্যাম্পু করার পর ওই পানি দিয়ে চুল ভিজিয়ে ভালো করে মালিশ করুন। তার পর আবার পরিষ্কার পানিতে চুল ধুয়ে নিন। সপ্তাহে এক বা দুই দিন এই পানি ব্যবহার করলে চুল হবে নরম, ফুরফুরে। চুলের জেল্লাও বাড়বে। চুলের কন্ডিশনিং করতেও এই পানির জুড়ি মেলা ভার।

৫. অতিরিক্ত গরমে, প্রচণ্ড রোদে ত্বকে দেখা দেয় র‌্যাশ। অনেক সময়ে মুখে ফোলা ভাবও দেখা যায়। তা দূর করতে হাতিয়ার করতে পারেন চালধোয়া পানিকে। এই পানিতে তুলো ভিজিয়ে তা আলতো করে মুখে লাগান। বেশ কিছুক্ষণ সেভাবে রাখুন। পানি শুকিয়ে গেলে আর একবার মুখ ধুয়ে ফেলুন।

তাই চুল হোক বা ত্বক— রূপের বাহার আনতে সঙ্গী করতেই পারেন চালধোয়া পানিকে।

কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৩,/সকাল ৮:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit