শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

কোহলির চোখে আইপিএলের সেরা দুই ক্রিকেটার যারা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। একাধিক রেকর্ড রয়েছে তার। অবশ্য শুধু কোহলি নন, আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটারদের তালিকা করতে বসলে ধোনি, রোহিত, বুমরাহ, ডোয়েন ব্রাভো, রায়নাদের নাম উঠে আসবে। 

তবে কোহলির বিচারে আইপিএলের অন্যতম সেরা দুই ক্রিকেটারের তালিকায় কিন্তু এরা কেউ নেই। কোহলি আইপিএলের সেরা হিসেবে বেছে নিয়েছেন এবি ডি ভিলিয়ার্স ও লাসিথ মালিঙ্গাকে। যার মধ্যে এবি ডি’‌র সঙ্গে আরসিবিতে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন বিরাট।

একজন ৩৬০ ডিগ্রি ব্যাটার। অন্যজন ডেথ ওভার স্পেশালিস্ট। মুম্বাই ইন্ডিয়ান্সকে একাই অনেক ম্যাচ জিতিয়েছেন মালিঙ্গা। আর এবি ডি ১৮৪ আইপিএল ম্যাচে করেছেন ৫ হাজার ১৬২ রান। গড় ৩৯.‌৭১। স্ট্রাইক রেট ১৫১.‌৬৯। আর মালিঙ্গা ১২২ ম্যাচে নিয়েছেন ১৭০ উইকেট। 

আরও একাধিক বিষয়ে সেরাদের বেছে নিয়েছেন বিরাট। যেমন মোস্ট আন্ডাররেটেড ব্যাটসম্যান হিসেবে কোহলি বেছে নিয়েছেন আম্বাতি রায়ডুকে। সেরা অলরাউন্ডার মনে করেন শেন ওয়াটসনকে। 

সুনীল নারিন ও রশিদ খানের মধ্যে স্পিনার হিসেবে এগিয়ে রেখেছেন আফগান তারকাকে। সেরা প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছেন চেন্নাইকে। প্রসঙ্গত, কোহলি আইপিএলে এখন পর্যন্ত ২০৮ ম্যাচে করেছেন ৬,৪১১ রান। 

কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit