শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সুদান থেকে বিশেষ ব্যবস্থায় মার্কিন কর্মকর্তাদের উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের রাজধানী খার্তুমে থেকে নিজ দেশের কূটনৈতিক কর্মীদের উদ্ধার করেছে মার্কিন সামরিক বাহিনী। প্রেসিডেন্ট জো বাইডেন এই তথ্য দিয়েছেন।

মার্কিন কর্তৃপক্ষ বলেছে, এই অভিযান দ্রুত ও পরিষ্কারভাবেই সম্পন্ন হয়েছে।

রবিবার ভোরে সবমিলিয়ে কূটনৈতিক ও তাদের পরিবারের সদস্যসহ ১০০ জনের মতো মার্কিন নাগরিককে উদ্ধার করা হয়েছে। এই উদ্ধারকাজে তিনটি হেলিকপ্টার মার্কিন দূতাবাসের কাছে অবতরণ করেছিল। 

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারাও সুদান থেকে নিজেদের নাগরিক ও কূটনৈতিক কর্মকর্তাদরে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। 

সুদান সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে ক্ষমতা দখল নিয়ে গত কয়েকদিন ধরেই দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। ফলে আতঙ্কে দিন কাটছে খার্তুমের বাসিন্দাদের। অনেকেই এরই মধ্যে সংঘাত কবলিত এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। যারা আছেন তাদের অনেকেরই দিন কাটছে পানি, বিদ্যুৎ ও জ্বালানিহীন অবস্থায়।

বাইডেন বলেছেন, ‘আমার আদেশে খার্তুম থেকে মার্কিন সরকারি কর্মকর্তাদের উদ্ধার করতে অভিযান পরিচালনা করেছে সামরিক বাহিনী।’

মার্কিন সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ডগলাস সিমস জানিয়েছেন, এই অভিযানে জিবুতি ঘাঁটির নেভি সিলস ও সেনাবাহিনীর শতাধিক সদস্য অংশ নিয়েছিল। তারা ইথিওপিয়া হয়ে সুদানে প্রবেশ করে। সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করেছিল।

এই ঘটনায় সহায়তা করায় জিবুতি, ইথিওপিয়া ও সৌদি আরবকে ধন্যবাদ দিয়েছেন বাইডেন। 

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit