শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

বিয়ের আগে আনাশা আফ্রিদির সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে যা বললেন তারকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও দলটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির বড় মেয়ে আনাশা আফ্রিদির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাহিন শাহ আফ্রিদি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে আনাশা আফ্রিদিকে বিয়ে করা প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন পাকিস্তানের এই সময়ের তারকা পেসার শাহিন আফ্রিদি। 

বিয়ের আগে আনাশা আফ্রিদির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কিনা জানতে চাইলে শাহিন শাহ আফ্রিদি বলেন, আসলে তেমন কোনো সম্পর্ক ছিল না। তবে তার সঙ্গে আমার পূর্ব পরিচয় ছিল। মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসলে দূর থেকে আমি তাকে ফলো করতাম। 

পাকিস্তানের বেসরকারি একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শাহিন শাহ আফ্রিদি জানান চলতি বছরের সেপ্টেম্বরে তাদের বিয়ের উৎসব শুরু হবে।

আনাশাকে বিয়ে করা প্রসঙ্গে শাহিন শাহ বলেন, সত্য কথা বলতে আমি নিজ থেকেই চেয়েছিলাম আনাশাকে বিয়ে করতে। শহিদ আফ্রিদির সঙ্গে আমার ভাইয়ের অনেক দিনের বন্ধুপূর্ণ সম্পর্ক। সেই সম্পর্কের কারণেই আমরা একে অপরকে চিনতাম। তবে বিয়ের জন্য আমার মা প্রস্তাব নিয়ে গেলে তারা রাজি হয়। 

শাহিন আফ্রিদি আরও বলেন, বিয়ের আগ থেকেই আমরা একে অপরকে চিনতাম। আমরা একে অপরের বাড়িতে যেতাম। যখনই তারা আমাদের বাড়িতে আসত আমি তাকে আশেপাশ থেকে দেখতাম। তারপর থেকেই বিয়ের কথা ভাবতাম। 

স্ত্রী আনাশা শাহিন শাহর বোলিংয়ের একজন ভক্ত জানিয়ে তারকা পেসার বলেন, আনাশা আমার একজন ভক্ত, সে প্রায় সময় বলে আমি যেন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও করি। আমার এখন মনে হয় এমন একজন জীবনসঙ্গী থাকা উচিত যে, আপনার প্রশংসা করবে। আল্লাহকে ধন্যবাদ যে, আমার কাছে এমন একজন রয়েছে,  সে সব সময় আমাকে সমর্থন করে। 

 

কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit