সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

ঈদে একসঙ্গে আমির-সালমান

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : ভারতের অন্যতম দুই মেগাস্টার সালমান খান ও আমির খান এবার একসঙ্গে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দীর্ঘদিনের বন্ধু আমিরের সঙ্গে ঈদের ছবি শেয়ার করলেন বলিউডের ভাইজান সালমান। ইদানীং বলিউড সুপারস্টার সালমান খান ও শাহরুখ খানকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। কিন্তু দেখা মেলে না আমির খানের। শাহরুখ কিংবা সালমান কারো সঙ্গেই ধরা দেন না আমির। ঈদের দিন যেন তার ব্যতিক্রম ঘটল! সালমানের সঙ্গে ঈদ করলেন আমির। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বার্তা দিয়ে জানিয়েছেন সালমান নিজেই।

ঈদে আমিরের সঙ্গে নিজের ছবিটি শেয়ার করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন সালমান। আমির নীল রঙের টি-শার্ট পরেছিলেন। ছবিতে গোঁফ ও চশমায় দেখা গেছে আমিরকে। সালমান পরেছিলেন কালো শার্ট ও প্যান্ট। ছবিটি পোস্ট করে ক্যাপশনে সালমান লিখেছেন, ‘চাঁদ মোবারক।’

এর আগে শোনা গিয়েছিল, একসঙ্গে একটি সিনেমায় কাজ করতে পারেন সালমান আর আমির। আমির থাকবেন হলিউড চলচ্চিত্র ক্যাম্পেইনের হিন্দি অ্যাডপশনের প্রযোজনার দায়িত্বে। আর সালমান থাকবেন এই সিনেমার মুখ্য চরিত্রে। প্রথমে আমিরের এই সিনেমায় অভিনয় করার কথা ছিল। কিন্তু তিনি হঠাৎই সরে দাঁড়ান।

পরে প্রস্তাব নিয়ে যান সালমানের কাছে। এদিকে সালমানও লুফে নিয়েছেন আমিরের প্রস্তাব। চিত্রনাট্য পছন্দ হওয়ায় একবাক্যে রাজি হয়েছেন তিনি। জানা গেছে, ২০২৩ সালেই শুরু হবে এ সিনেমার শুটিং। এদিকে ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে সালমানের ‘কিসি কি ভাই কিসি কা জান’ সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে।

 

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৩,/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit