বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

“লালমনিরহাটে ট্রেন লাইনচ্যুত” সাড়ে পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ১১৪ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে লালমনি কমিউটার-৩ ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সারাদেশের সঙ্গে লালমনিরহাটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে সাড়ে পাঁচ ঘণ্টা উদ্ধারকাজ শেষে বিকেল সাড়ে ৫টায় আবারো ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় তিন সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর রেলস্টেশনে লালমনি কমিউটার-৩ ট্রেনটি লাইনচ্যুত হয়। যাত্রীবাহি ট্রেনটি রংপুর থেকে লালমনিরহাটের উদ্যেশ্যে ছেড়ে আসে।

ট্রেনটি মহেন্দ্রনগর স্টেশনের কাছাকাছি আসলে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় কোনো যাত্রী আহত না হলেও রেললাইন বাকা হয়ে পরে ও ট্রেনের দরজা ভেঙে যায়। লাইনচ্যুত হওয়ার কারণে লালমনিরহাটের সাথে ঢাকাসহ রংপুর-কুড়িগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।যাত্রী ও রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুরের পার্বতীপুর থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কমিউটার-থ্রি লোকাল লালমনি কমিউটার ট্রেন। ট্রেনটি তিস্তা স্টেশন অতিক্রম করে দুপুর ১টা ১০ মিনিটের দিকে মহেন্দ্রনগর স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির শেষের বগিটি লাইনচ্যুত হয়।

 

এ ঘটনার পর থেকে রেলওয়ের বিভাগীয় শহর লালমনিরহাটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে রেলওয়ে সংশ্লিষ্ট দফতরের লোকবল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে সাড়ে পাঁচ ঘন্টা উদ্ধারকাজ শেষে বিকেলে ৫টায় রেল চলাচল স্বাভাবিক হয়।

এদিকে উদ্ধারকাজে নিয়োজিত থাকা লালমনিরহাট রেলওয়ের সহকারী পরিবহন অফিসার ফারুকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকাজ সম্পূর্ণ করা হয়। বিকেল সাড়ে ৫ টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটির করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদান করা হবে।

কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit