শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে

বাংলাদেশ খেলাফত যুব মজলিস মহানগরের ইফতার মাহফিল সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১১৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্র থেকে পরিত্রাণ ও মুক্তি কামনায় মজলিস কার্যালয়ে শাখা দায়িত্বশীল মাওলানা আখলাক আহমদের সভাপতিতে¦ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদক প্রশিক্ষণ ও বায়তুল মাল বিভাগ মাওলানা জহিরুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা এমরান আলম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাহে রমজান রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। এ মাসেই পবিত্র আল কোরআন নাজিল হয়েছে। তাই সকলকে মাহে রমজানের শিক্ষা কাজে লাগিয়ে ইসলামী সমাজ বির্নিমানে এগিয়ে আসতে হবে। তিনি বলেন দলীয় মহাসচিব আল্লামা মামুনুল হক দীর্ঘ দুই বছর যাবৎ কারাগারে বন্দি রয়েছে। মামুনুল হক সহ সকল আলেম উলামাদের ঈদের পূর্বে নি:শর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় ঈদের পর তীব্র গণআন্দোলন গড়ে তুলা হবে।

মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব জমিয়ত সিলেট মহানগরের সভাপতি মাওলানা কবির আহমদ, সাধারণ সম্পাদক মুফতি বাহরুল আমিন, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি মুফতি ফয়জুল হাসান চৌধুরী, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট মহানগরের দায়িত্বশীল আব্দুল্লাহ সোহাগ বিন শাহিদুল্লাহ, সালমান আহমদ ইমন, মো: মামুনুর রশিদ সহ ছাত্র ও যুব সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।ইফতারের পূর্বে দেশ জাতি ও মুসলিম উম্মাহের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit