শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ইতালি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামানকে সংবর্ধনা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১২২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ইতালী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক উপ সম্পাদক ও সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মরহুম আব্দুল আহাদের কনিষ্ঠ পুত্র মো: আরিফুজ্জামান রিফাত এক সংক্ষিপ্ত সফরে দেশে এসেছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর ১টায় বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে এসে পৌঁছলে তাকে দলীয় নেতা-কর্মীরা ফুল দিয়ে সংবর্ধনা জানান।

সংবর্ধনায় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে আমরা রাজনীতি করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে, দেশের মানুষকে সুখে-শান্তিতে রাখতে আগামী নির্বাচনেও আওয়ামীলীগ সরকারকে বিজয়ী করতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি জানান দেশে অবস্থানকালে আগামী সিসিক নির্বাচনে নৌকার মনোনয়ন প্রাপ্ত মেয়র প্রার্থীর পক্ষে দলীয় প্রচারনা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচীতে অংশগ্রহন করবেন।

বিমানবন্দরের সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাওয়াদ খান, সাবেক উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক এম আর মুহিব, জেলা তাতীলীগের সদস্য শাকিল আহমেদ, জেলা ছাত্রলীগ নেতা সঞ্জয় সরকার, রাফি আহমেদ, ইমন ইবনে সম্রাজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দ্বীপরাজ দাস দীপায়ন, মাছুম আহমেদ, রাজু আহমেদ, মিজানুর রহমান তালুকদার, আরিফ আহমেদ, সাহেল হোসেন পাপলু, এম আর হাসান, অপু,নাবিল সহ প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৩,/সকাল ৭:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit