শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন

চেতনার উদ্যোগে কোরআন প্রশিক্ষণ কেন্দ্রগুলোর ইফতার, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৯৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জেলা পরিষদ, সিলেট-এর প্যানেল চেয়ারম্যান (১) মতিউর রহমান মতি বলেছেন, কোরআনকে সহিহভাবে তিলাওয়াত করতে পারাটা মহান আল্লাহর নেয়ামত। এই কোরআনকে সঠিকভাবে অনুসরণের জন্য শুদ্ধ করে তিলাওয়াতের বিকল্প নেই। কোরআন শেখার প্রশিক্ষণ কেবল ছোটদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, বড়দেরকেও এ ব্যাপারে যত্মশীল হতে হবে। শুদ্ধ করে তিলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহর রহমতের আকাক্সক্ষী হতে পারবো।নগরীর তারুণ্যদীপ্ত যুব সংগঠন ‘চেতনা যুব পরিষদ’-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন প্রশিক্ষণ কেন্দ্রগুলোর ইফতার, পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশিষ্ট সমাজসেবী ও পরিষদের সভাপতি জুলকার নায়েনের সভাপতিত্বে গত সোমবার অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহপরান জামেয়া ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল ও তালিমুল কোরআন, বাংলাদেশ-এর নাজিম মাওলানা ক্বারী আবু সালেহ মুসা। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেতনা যুব পরিষদ ফ্রান্স শাখার সভাপতি ও বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স শাখার সমন্বয়কারী সুহাইল আহমদ সুহেল, মাওলানা সৈয়দ মুহাদ্দিস আহমদ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সুরমা টাওয়ারের চেয়ারম্যান ও পরিষদের উপদেষ্টা জাকারিয়া ইফতেখার শামীম, উপদেষ্টা কুয়েত প্রবাসী ওয়ারিস আলী, পদেষ্টা অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, উপদেষ্টা আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক এইচ এম কাওসার, সাংগঠনিক সম্পাদক ইসমত ইবনে ইসহাক, চেতনার প্রতিষ্ঠাতা ও সহসভাপতি আব্দুল হাসিব, সহসভাপতি আব্দুস সুবহান আজাদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতি মাওলানা আহমদুল হক উমামা, ধর্ম সম্পাদক হাফিজ মাওলানা আমিন উদ্দিন, অফিস সম্পাদক আমির উদ্দিন পাভেল, সদস্য মিজানুর রহমান, তারেক মজুমদার, ফয়সাল মাহমুদ আহাদ, আখলাকুল আম্বিয়া, হাকিম আফরোজ আহমদ, দুলাল আহমদ, লুতফুর রহমান, গোলাম কিবরিয়া, নূরুল হক, সালাহ উদ্দিন, আসাদুল হক প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

চেতনার উদ্যোগে কোরআন প্রশিক্ষণ কেন্দ্রগুলোর ইফতার, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা প্রধান অতিথি’র বক্তব্য রাখছেন জেলা পরিষদ, সিলেট-এর প্যানেল চেয়ারম্যান (১) মতিউর রহমান মতি

 

 

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৩,/সকাল ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit