বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

বিশ্ব হিমোফিলিয়া দিবসে ওসমানী মেডিকেল কলেজে র‌্যালী

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১৪১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসাপতালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ১৭ এপ্রিল (সোমবার) বিশ্ব হিমোফিলিয়া দিবসে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সিলেট শাখার উদ্যোগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সামনে থেকে র‌্যালী বের করা হয়। র‌্যলীতে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসাপতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মাহবুবুর রহমান ভূইয়া, মেডিসিন বিভাগের প্রধান ও প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ শিশির রঞ্জন চক্রবর্তী সহ সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক, নার্স, শিক্ষার্থী, রোগী-অভিভাবক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

র‌্যালী শেষে কলেজ অডিটরিয়ামে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সিলেট শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সোসাইটির আহবায়ক ও সমুজ আলী উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মোহিত মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ নবেন্দু চৌধুরী, রেজিষ্ট্রার ডাঃ নাজমুল ইসলাম, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন সিলেট শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ জাহাঙ্গীর আলম, ব্লাড ট্রান্সফিউশন বিভাগের ডাঃ মুসা এম এ কাইয়ুম সহ আন্যন্যা বিভাগের চিকিৎকগন। হিমোফিলিয়া সোসাইটি সিলেটের কার্যকরি কমিটির সদস্য ইসমাইল আলীর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সোসাইটির যুগ্ম আহবায়ক আতিক মিয়া, সদস্য শাহেদ মিয়া, আতিক মিয়া, আহমদ আল আরিফ সিফাত, সহ বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আগত হিমোফিলিয়া রোগী-অভিভাবকবৃন্দ।

হিমোফিলিয়া একটি রক্তক্ষরণজনিত জন্মগত রোগ, যা বংশানুক্রমে ছেলেদের হয়ে থাকে। স্বাভাবিকভাবে শরীরের কোনো জায়গায় আঘাত পেলে বা সামান্য কেটে গেলে ওই স্থান থেকে রক্তক্ষরণ হতে থাকে, যা স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হয়ে যায়।১৭ এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস। ১৯৮৯ সাল থেকে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। হিমোফিলিয়া একটি বংশানুক্রমিক রক্তক্ষরণজনিত রোগ। রক্তে জমাট বাঁধার উপাদান বা ফ্যাক্টর জন্মগতভাবে কম থাকার কারণে হিমোফিলিয়া রোগটি হয়ে থাকে। হিমোফিলিয়া হলে রোগীর অনেক বেশি রক্তপাত হয়।

সময়ে সময়ে নাক বা দাঁত দিয়ে রক্ত বের হওয়া, দাঁতের অপারেশনের পর প্রচুর রক্তপাত হওয়া এবং প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া এসবই হিমোফিলিয়া রোগের লক্ষণ। বিশ্বে এখন পর্যন্ত দুই ধরনের হিমোফিলিয়া শনাক্ত হয়েছে। হিমোফিলিয়া-এ এবং হিমোফিলিয়া-বি। বিশেষজ্ঞদের মতে, রক্তে ফ্যাক্টর-৮ এর অভাবে হিমোফিলিয়া-এ এবং ফ্যাক্টর-৯ এর অভাবে হিমোফিলিয়া-বি আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। এ রোগটি সাধারণত পুরুষদের বেশি হয়ে থাকে। তবে নারীরা এই রোগের বাহক। ব্রিটিশ সাম্রাজ্যের রাণী ভিক্টোরিয়া হিমোফিলিয়ার বাহক ছিলেন। পরবর্তীতে তার বংশের অনেকেই এই রোগে আক্রান্ত হয়। তাই এ রোগকে রাজকীয় রোগ বলা হয়। চিকিৎসকদের ধারণা, বাংলাদেশে প্রায় ১০ হাজার মানুষ এ রোগে আক্রান্ত। আর বিশ্বব্যাপী প্রায় চার লাখ মানুষ হিমোফিলিয়া রোগে আক্রান্ত।

কিউএনবি/অনিমা/১৭ এপ্রিল ২০২৩,/রাত ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit