শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড

পুতিন সমালোচকের ২৫ বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ভ্লাদিমির কারা মুর্জাকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। দেশদ্রোহীতা এবং সেনাবাহিনীকে তিরস্কারের অপরাধে তাকে এই সাজা দেওয়া হয়েছে।  

আল জাজিরার খবরে বলা হয়েছে, ভ্লাদিমির কারা মুর্জা রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের নিন্দা জানান। ইউক্রেনে হামলার পর রাশিয়ার আদালত তাকে সর্বোচ্চ এই সাজা প্রদান করেছে। 

কারা মুর্জা ২০২২ সালের ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদে বক্তব্য দেন। সেখানে তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়েছিলেন। কাস্টডিতে থাকা অবস্থায় তদন্তকারী দল তার বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ আনে। 

ইউক্রেনে হামলা শুরু করার পর রাশিয়া নতুন একটি আইন করে। এই আইনে সেনাবাহিনী নিয়ে তথাকথিত ‘ভুল তথ্য’ ছড়ালে কঠোর শাস্তির বিধান রাখা হয়। 

 ৪১ বছর বয়সী রাশিয়ার বিরোধী দলীয় নেতা কারা  মুর্জা তিন সন্তানের জনক। রাশিয়ার নাগরিকত্ব ছাড়াও তার ব্রিটিশ পাসপোর্ট রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে তিনি বছরের পর বছর কথা বলেছেন। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রদানের জন্য তিনি তদবির করেন। 

কিউএনবি/অনিমা/১৭ এপ্রিল ২০২৩/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit