শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মিয়ানমারে নববর্ষ উপলক্ষে ৩ সহস্রাধিক কারাবন্দীকে মুক্তি দিচ্ছে জান্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সেনাবাহিনী দেশটির নতুন বছর উপলক্ষে তিন সহস্রাধিক কারাবন্দীকে মুক্তি দেওয়ার পরিকল্পনার তথ্য জানিয়েছে। এসব কারাবন্দীর মধ্যে ৯৮ জন বিদেশিও আছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, মিয়ানমারের সেনা জান্তা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। তবে বিবৃতিতে সুনির্দিষ্ট করে বলা হয়নি, যাদের মুক্তি দেওয়া হচ্ছে তাদের মধ্যে ২০২১ সালের অভ্যুত্থান বিরোধীতাকারীরা আছেন কিনা।   

২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতন্ত্রপন্থি অং সান সু চি সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমার জান্তা। এরপর দেশটিতে বিক্ষোভ শুরু হয়। সেনাবাহিনীর দমন-পীড়নে তিন সহস্রাধিক মানুষ নিহত হয়েছে। হাজার হাজার মানুষকে কারাবন্দী করা হয়েছে।

মিয়ানমারের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল অং লিন দিউ বিবৃতিতে বলেন, ‘মিয়ানমারের নববর্ষ উৎযাপনের অংশ হিসেবে এই সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। মানবিক উদ্বেগ এবং মানুষদের খুশি করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ক্ষমাপ্রাপ্তরা পুনরায় অপরাধ করলে তাদের বাকি সাজাসহ অতিরিক্ত শাস্তি ভোগ করতে হবে।   

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit