শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

প্রচণ্ড গরমে খোলা আকাশের নিচে সরকারি অনুষ্ঠান, ১১ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি ঘটেছে ভারতে। প্রচণ্ড গরমে দেশটির পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে খোলা আকাশের নিচে সরকারি পুরস্কার প্রদানের অনুষ্ঠানে যোগ দেন বহু সংখ্যক। সেখানে তীব্র গরমের কারণে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া একই অনুষ্ঠানে গরমজনিত স্বাস্থ্য সমস্যায় অসুস্থও হয়ে পড়েছেন আরও অনেকে। অসুস্থদের অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাজ্যটির মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠানে তীব্র রোদের মধ্যে খোলা আকাশের নিচে বসে থাকা অবস্থায় হিট স্ট্রোকের কারণে ১১ জনের মৃত্যু হয়েছে বলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস জানিয়েছেন। এছাড়া তাপজনিত স্বাস্থ্য সমস্যা নিয়ে আরও প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং খবর পেয়ে অসুস্থদের দেখতে তিনি হাসপাতালে যান। 

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, জাঁকজমকভাবে সরকারি পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। কিন্তু আসল জিনিসেরই ব্যবস্থা নেই! দিনের বেলায় প্রচণ্ড গরমের মধ্যে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের, অথচ আগত হাজার হাজার মানুষের মাথার ওপরে কোনও ছাউনির ব্যবস্থা ছিল না।

রবিবার মহারাষ্ট্রের নভি মুম্বাইয়ের খারঘরে আয়োজন করা হয়েছিল মহারাষ্ট্র ভূষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। সেখানে প্রবল গরম ও তাপপ্রবাহে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন ১২০ জনেরও বেশি। তাদের মধ্যে অনেককে হাসপাতালে নেওয়া হয়।

এই ঘটনার পর প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সাধারণ মানুষ। ১১ জনের মৃত্যুর জন্য সরকারের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ উঠেছে।

জানা গেছে, মূলত রবিবার বেলা সাড়ে ১১টা থেকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে। তবে সকাল থেকেই সাধারণ মানুষ ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। বেলা বাড়তেই চারিদিক ঘেরা ওই জায়গায় ভিড় আরও বেড়ে যায়। কিন্তু মাথার ওপরে কোনও ছাউনির ব্যবস্থা ছিল না।

অনুষ্ঠানটি নভি মুম্বাইতে অনুষ্ঠিত হয় এবং এখানে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস হিসেবে রেকর্ড করা হয়। সূত্র: দ্য ইকোনমিক টাইমসএনডিটিভিদ্য টাইমস অব ইন্ডিয়াহিন্দুস্তান টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

কিউএনবি/অনিমা/১৭ এপ্রিল ২০২৩/সকাল ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit