মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

পুলক রায়ের বাড়িতে ঈদ উপহার নিয়ে ছাত্রদল নেতৃবৃন্দ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১৫১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সম্প্রতি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পুলক রায়ের একমাত্র সন্তান ও পরিবারের খোঁজ নিতে তাদের বাসায় যান সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ। দক্ষিণ সুরমার শিববাড়িস্থ তার বাড়িতে যান ছাত্রদল নেতৃবৃন্দ। এসময় তাঁরা পুলক রায়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তার একমাত্র সন্তান পূর্ণাহ’র হাতে ছাত্রদলের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

এসময় সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসরুর রাসেল, আব্দুস সালাম, আদনান আহমদ চৌধুরী, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম মোহাম্মদ জহির, জেলা ছাত্রদল নেতা সুয়েব আহমদ, মহানগর ছাত্রদলের তথ্য ও গবেষনা সম্পাদক আশরাফুল আলম মাহি, আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের কার্যকরি সদস্য মো: কাসেম, জেলা ছাত্রদল নেতা ইয়াছিন আরফাত, মহানগর ছাত্রদল নেতা মো: তাওহিদ ইসলাম লিমন, সৈয়দ মারজান আলী, মো: ইমরান হোসেন, মো: সাজ্জাদ হোসেন, ইমরান আহমদ, তারেকুর রহমান, আল হামজা মার্শাল, ইমদাদুল হক জাহিদ প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৭ এপ্রিল ২০২৩/সকাল ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit