মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড় মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার ৬ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যা ও ২৪০ মানবাধিকার লঙ্ঘন; পাহাড়ে সশস্ত্র তৎপরতা নিয়ে পিসিএনপি’র উদ্বেগ ডোমারে শিক্ষক হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিনের জানাজা সম্পন্ন লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ পর্তুগালে বন অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫৫ জন গ্রেপ্তার কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত সেতাবগঞ্জ চিনিকলসহ শিল্প কলকারখানা বে-রাষ্ট্রীয় করনের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ

আমি ভালো স্বামী নই, কেন এ কথা রণবীরের মুখে?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক : বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট প্রেমের পাঠ চুকিয়ে এক বছর আগে বিয়ের পিঁড়িতে বসেন। ঢাকঢোল পিটিয়ে আয়োজন ছিল বিয়ের। এ দম্পতির বিয়ের আসরে সবার নজর কেড়েছিল।
তবে বিয়ের এক বছর যেতে না যেতেই কী এমন ঘটল? সম্পর্ক নিয়ে এ কী বললেন অভিনেতা! নিজ মুখেই স্বীকার করে নিলেন তিনি মোটেও ভালো স্বামী নন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরকে বলতে শোনা যায়, আমার মনে হয় আরও ভালো হওয়া উচিত। এটা খুব জরুরি, যতদিন এই বোধটা থাকবে, তত তাড়াতাড়ি সঠিক পথে আসা যায়। যদিও তিনি জানালেন, আলিয়া তাকে অনেক বেশি বোঝেন।
পাঁচ বছর সম্পর্কে থাকার পর গত বছর এপ্রিল মাসের ১৪ তারিখ আলিয়া-রণবীর সাত পাকে বাঁধা পড়েন। বিয়ের মাস দুই পরই আলিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন। এর পর থেকেই জল্পনা ছিল তুঙ্গে। প্রশ্ন উঠে তড়িঘড়ি করে ঘরোয়া বিয়ের কারণ কি তবে আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়া? তা নিয়ে জল্পনাও কম ছিল না বলিউডে।

‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেট থেকে আলিয়া তার স্বপ্নের রাজপুত্র রণবীরকে পান। তাই এই ছবি তার হৃদয়ের খুব কাছের। অন্তঃসত্ত্বা হওয়ার পর আলিয়া তার নিজের মাতৃত্বকালীন পোশাকের ব্র্যান্ডও চালু করেছেন। দুই স্টারই বর্তমানে চুটিয়ে কাজ করছেন সিনেপাড়ায়। এক কথায় ভক্তদের নজরের কেন্দ্রে এখন এই স্টারজুটি।

কিউএনবি/অনিমা/১৭ এপ্রিল ২০২৩/সকাল ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit