শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বৃটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্টাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমডের মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। নেত্রকোনার দুর্গাপুরে মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপি নানা আয়োজনে এ অনুষ্ঠান পালিত হয়।

এ উপলক্ষে কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির আয়োজনে মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, মেলা উদযাপন কমিটির আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক কমরেড ডাঃ দিবালোক সিংহ। পরবর্তিতে কমরেড মনিসিংহের প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের পূষ্পার্ঘ্য অর্পন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহান নেতার কর্ম ও ব্যক্তি জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমরেড ডাঃ দিবালোক সিংহের সভাপতিত্বে, সিপিবি উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, মেলা উদযাপন কমিটির যুগ্ন-আহবায়ক অজয় সাহা, সিপিবি‘র জেলা কমিটির সম্পাদক ও মেলা কমিটির সমন্বয়কারী আলকাছ উদ্দিন মীর, উপজেলা বিএনপির সহ:সভাপতি ও মেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ্ আল-মামুন মুকুল, মেলা কমিটির সদস্য এডভোকেট মানেশ চন্দ্র সাহা, উপজেলা বিএনপির সিনিয়র সহ:সভাপতি এম রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামছুল আলম খান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সফিউল আলম স্বপন, জাহাঙ্গীর আলম রিপন, নারীনেত্রী তাসলিমা বেগম প্রমুখ। আলোচনা শেষে শিল্পকলা একাডেমি ও উদীচী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

কমরেড মণিসিংহ ১৯০১ সালের ২৮ জুলাই কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সততা, সাহস, আত্মত্যাগ, মানবপ্রেম, গরীব-দুঃখী শোষিত-নির্যাতিত মেহনতি মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, গভীর দেশপ্রেম এর মূর্ত প্রতীক হয়ে থাকবেন। তিনি আ-মৃত্যু গরিব মেহনতি মানুষের মুক্তির লক্ষে সংগ্রাম করে গেছেন। ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৬,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit