শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ভেঙ্কটেশের প্রথম সেঞ্চুরিতে মুম্বাইকে বড় চ্যালেঞ্জ কলকাতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (১৬ এপ্রিল) প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করেছে কেকেআর। দলের হয়ে সর্বোচ্চ ১০৪ রান করেছেন ভেঙ্কটেশ।

ওয়াংখেড়ে স্টেডিয়ামের উইকেট দেখে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতিশ রানা জানিয়েছিলেন, তারা অন্তত মুম্বাইয়ের সামনে টার্গেটটা ১৮০ রান দাঁড় করাতে চায়। অধিনায়কের সে চাহিদা মাথায় রেখে শুরু থেকে ব্যাট হাতে চড়াও হন ভেঙ্কটেশ আইয়ার। কিন্তু বাকিদের কেউই তার যোগ্য সঙ্গী হতে পারেনি। দুই ওপেনার নারায়ন জাগদিসান (০) ও রহমানউল্লাহ গুরবাজ (৮) ব্যর্থ হলেও এদিন টপ অর্ডারের মান রাখেন ভেঙ্কটেশ।

ক্রিজের একক আধিপত্য ধরে রেখে সামাল দেন মিডল অর্ডারে নীতিশ রানা (৫) ও শার্দুল ঠাকুরের (১৩) ব্যর্থতাও। ইনিংসের ১৬.৪ ওভারে দলকে ১৫১ রানে পৌঁছে দেয়ার পথে সেঞ্চুরি তুলে নেন তিনি। তিন বছরের আইপিএলে ক্যারিয়ারে এটি ভেঙ্কটেশের প্রথম সেঞ্চুরি। এর আগে তার সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৮৩, গুজরাট টাইটান্সের বিপক্ষে চলতি আসরে। এদিকে প্রায় ১৪ বছর পর ব্রেন্ডন ম্যাককালামের পর ব্যক্তিগত সেঞ্চুরির দেখা পেল কলকাতার কোনো ব্যাটার।

তবে তিনি ২০০৮ সালে বেঙ্গালুরুর বিপক্ষে করা ম্যাককালামের ১৫৮ রানের ইনিংসটি ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাননি। ১৭.২ ওভারে আউট হয়েছেন ১০৪ রান করে। তার ইনিংসটি সাজানো ছিল ৯ ছক্কা ও ৬ চারের মারে। শেষদিকে রিংকু সিং এর ১৮ বলে ১৮ ও আন্দ্রে রাসেলের ১১ বলে ২১ রানে ভর করে ১৮৫ সংগ্রহ করে কলকাতা। মুম্বাইয়ের হয়ে ৩৪ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট তুলে নেন হৃত্বিক শোকিন। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন ক্যামেরন গ্রিন, ডুয়ান ইয়ানসেন, পিযুশ চাওলা ও রাইলি মেরেডিথ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৩,/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit