রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
বার্সা ছাড়ার গুঞ্জনে উড়িয়ে দিলেন ফার্মিন লোপেজ ঘূর্ণিঝড় ‘মুরাসু’: ১২০ কি.মি. বেগে উপকূলে আছড়ে পড়তে পারে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য জামায়াতের রাজনৈতিক ইতিহাস স্বৈরাচারের কাছে নতজানু হওয়ার: রিজভী জলসীমার আশেপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার: আইনমন্ত্রী রোনালদো-মেসিকেও ছাড়িয়ে গেলেন এই ভারতীয় কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: আনসার মহাপরিচালক

১৩ বছরেও ন্যায্য পাওনা পায়নি বুড়িমারী স্থলবন্দরের শ্রমিকরা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৬২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ১৩ বছর ধরে শ্রমিক সংগঠনের নির্বাচন না দিয়ে সাধারণ শ্রমিকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৬ এপ্রিল) দাবি আদায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ শ্রমিকরা সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে অতিসত্তর নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে শ্রমিক সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, শ্রমিক সংগঠনের কমিটি গঠন না করে ১৩ বছর থেকে শ্রমিক সর্দাররা জোরপূর্বক এ সংগঠন পরিচালনা করছে। এতে সাধারণ শ্রমিকদের অধিকার ক্ষুন্ন করে কোটি কোটি টাকা আত্মসাত করা হয়েছে। সর্দারদের এ গ্রুপটি একাধিক সংগঠনের নামে অবৈধভাবে চাপ দিয়ে সাধারণ শ্রমিকদের নায্য পাওনা থেকে বঞ্চিত করে ও শ্রমিকদের কেটে রাখা টাকার হিসাব গড়মিল করে। সর্দারদের এ সকল কর্মকান্ড বন্ধ ও নায্য পাওনার দাবিতে বুড়িমারী স্থলবন্দরের সাধারণ শ্রমিকরা এ বছরের গত ০৪ ফেব্রুয়ারি ও ২১ মার্চ সড়ক অবরোধ করে আন্দোলন করে।

শ্রমিকরা সংবাদ সম্মেলনে দাবি করেন এ আন্দোলন প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে সর্দাররা শ্রমিকদেরকে বিভিন্ন সময় হুমকি প্রদান ও  ষড়যন্ত্র করছে। গত ১৪ এপ্রিল একজন সাধারণ শ্রমিককে মারপিট করে আহত করা হয়েছে। সম্মেলনে- ভবিষ্যতে শ্রমিকদের সাথে এ ধরনের আচরন করলে বৃহত আন্দোলন গড়ে তোলা হবে জানিয়ে শ্রমিকদের নামে জমানো টাকা  ফেরতের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম, সহসভাপতি সামছুল হুদা, সিনিয়র সহসভাপতি জামিয়াল হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হোসেনসহ কয়েকশো সাধারণ শ্রমিক।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit