শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২১৫ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক এর ৪৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে অসহায় ও প্রতিবন্ধি মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উৎসব উদযাপনের জন্য খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় ডোমার মহিলা ডিগ্রি কলেজ হলরুমে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আনজারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

শিক্ষক রেজোয়ানুল হক উৎপলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার নুরননবী, পৌর কমান্ডার ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সাবেক বন বিভাগ কর্মকর্তা আনিসুল হক গোল্ডেন, ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ২ শতাধিক অসহায় দুঃস্থ এবং সুবিধা বঞ্চিত প্রতিবন্ধি মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন অতিথিগণ।

উল্লেখ্য যে, লুৎফল হক ফাউন্ডেশন একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এই প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে এলাকার বিভিন্ন সামাজিক সেবা মূলক কর্মকান্ডের মাধ্যমে কাজ করে আসছে। এই প্রতিষ্ঠানটি যার নামে নামকরণ করা হয়েছে সেই লুৎফল হক ডোমার উপজেলায় আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি থেকে ডোমার উপজেলা আ’লীগকে সুসংগঠিত করেন। আজ তারই উত্তরসূরী এই সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক সাবেক বন বিভাগ কর্মকর্তা আনিসুল হক গোল্ডেন ও আনজারুল হক তার বাবার সেই ঐতিহ্য ধরে রাখার জন্য লুৎফল হক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে সামাজিক ও স্বেচ্ছাসেবী মূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

পবিত্র রমজানুল মোবারক শুরু থেকে উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানার শিশুদের নিয়ে ইফতার ও খাবারের আয়োজন করেন। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরের উৎসব উদযাপনের জন্য এলাকার অসহায় দরিদ্র দুঃস্থ এবং সুবিধা বঞ্চিত প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit