শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

যে কারণে বার্সার আজকের ম্যাচটি বিশেষ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : জনকল্যাণমূলক কাজে বার্সেলোনার অংশগ্রহণ নতুন কিছু নয়। দেড় দশক ধরে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে ইউনিসেফকে ১৭ কোটি ৬৪ লাখ বার্ষিক অনুদান দিচ্ছে কাতালান ক্লাবটি। বর্তমানে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের সঙ্গেও কাজ করছে তারা।

এবার বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়েও ভাবতে শুরু করেছে বার্সা। দূষণ কমাতে উড়োজাহাজের পরিবর্তে দ্রুতগতির ট্রেনে ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছে জাভি হার্নান্দেজের দল। আর তাই আজকের ম্যাচটি কাতালানদের বিশেষ। বার্সেলোনা থেকে দূরে কোথাও যেতে হলে সাধারণত আকাশপথ ব্যবহার করেন লেভানডফস্কি, বুসকেটস, টের স্টেগেনরা। তবে এবারের মাদ্রিদ যাত্রায় রেলপথ বেছে নিয়েছে বার্সা।

দূষণ কমাতে এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন কোচ জাভি, ‘দূরত্ব অনেক বেশি হওয়ায় আমরা আগে কখনো ট্রেনে যাইনি। তবে আজ আমাদের ম্যাচ বিকেল চারটায় (বাংলাদেশ সময় রাত সোয়া আটটা)। ভ্রমণের জন্য এটা একটা আদর্শ দিন। এর মধ্য দিয়ে দূষণ কমানো যাবে।’

আকাশপথে বার্সেলোনা থেকে মাদ্রিদের দূরত্ব ৫০৪ কিলোমিটার। বিমানে দেড় ঘণ্টায় পৌঁছানো সম্ভব। রেলপথেও দূরত্ব প্রায় একই, ৫০৬ কিলোমিটার। স্বাভাবিকভাবেই বিমানের চেয়ে দ্রুতগতির ট্রেনে পৌঁছাতে সময় বেশি লাগে। ট্রেনে পৌনে ৩ ঘণ্টা ভ্রমণ করতে হবে লেভা, গাভি, রাফিনিয়াদের।

তবে জাভি মনে করেন, ভ্রমণের ধকল তাদের খেলায় কোনো প্রভাব ফেলবে না, ‘আমরা নিজ থেকে ট্রেনে যেতে চেয়েছি। এ ভ্রমণে কোনো সমস্যা হবে না। মাদ্রিদে পৌঁছেই আমরা ঘুমানোর সুযোগ পাব।’

স্প্যানিশ লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৩ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। অবিশ্বাস্য কিছু না ঘটলে তাদের চ্যাম্পিয়ন হওয়া একরকম নিশ্চিত। মেসি–পরবর্তী যুগে প্রথমবার লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে আরেক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজ মাদ্রিদে যাচ্ছে বার্সা। তবে রিয়াল বা আতলেতিকোর বিপক্ষে নয়, মাদ্রিদেরই আরেক ক্লাব হেতাফের মুখোমুখি হবে তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৩,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit