সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান

আনুষ্কার ছবির পোস্টে কী লিখে বসলেন স্বামী বিরাট!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : শুক্রবার (১৫ এপ্রিল) আনুষ্কা নিজের একটি ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে। তাতে কমেন্ট করে সবাইকে চমকে দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শেয়ার করেছেন কালো অ্যাথলিজার এবং জ্যাকেট পরা ছবিটি। চোখে উইংড আইলাইনার। লোয়ার ল্যাশ লাইনে হালকা কাজলের ছোঁয়া। মুখে খুব সামান্য মেকআপ আর ঠোঁটে ন্যুড লিপস্টিক। নজর টানছে হাতের সিলভার নেলপলিশও। আনুষ্কা ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গে তাতে কমেন্টের বন্যা করেছেন তার বন্ধু ও অনুরাগীরা। তবে বিশেষ করে নজর টেনেছেন বিরাট। বউয়ের ছবিটি দিয়েছেন একটি রেড হার্ট ও ফায়ার ইমোটিকন।

আনুষ্কার এক ভক্ত লিখলেন, ‘তোমাকে রানি লাগছে’। আরেকজন লিখলেন, ‘সুপার কুল’। তৃতীয়জনের মন্তব্য, ‘উফফফফ! তোমার আই মেকআপটা পারফেক্ট’। করোনা-লকডাউন ও তারপর ভামিকার জন্মের কারণে রুপালি পর্দা থেকে লম্বা বিরতি নিয়েছেন আনুষ্কা। ফিরবেন খুব জলদি। এরপর বিরাট পত্নীকে দেখা যাবে স্পোর্টস বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এ। মহিলা ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনেত্রীকে দেখা যাবে। এই ছবির কাজে মেয়েকে নিয়ে কলকাতাতেও ছিলেন বেশ কিছুদিন। নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই সিনেমা। বড় পর্দায় শেষ ভামিকার মাকে দেখা যায় ২০১৮ সালে জিরো ছবিতে। শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি।
 
বেশ কয়েক বছর প্রেমের পর ২০১৭ সালে ইতালিতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন তারা। সম্প্রতি বিরাটের সঙ্গে ভারতীয় ক্রীড়া সম্মানে অংশ নিয়েছিলেন আনুষ্কা। অনুষ্ঠানের জন্য একটি অফ-শোল্ডার বেগুনি রঙের পোশাক বেছে নিয়েছিলেন অভিনেত্রী। বিরাটকে দেখা গিয়েছিল ফরমাল লুকে। তাদের এই অ্যাপিয়ারেন্স মন কেড়েছিল সব অনুরাগীদের। এমনকী আনুষ্কার লুকের তারিফ এসেছিল খোদ করণ জোহরের থেকেও।
 
সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১৫ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit