শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

ঘোড়াঘাট প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১১৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সকাল ৯টায় একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে প্রেস ক্লাবের পতাকা উত্তোলন এবং আলোচনা সভায় প্রেস ক্লাবের সভাপতি এম,এ গাফফার প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আহসান কবির, সিংড়া ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, কৃষিবিদ আলহাজ্ব মোঃ আবুল হোসাইন প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ শুকুর আলী মোল্লা। আলোচনা সভা পরিচালনা করেন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আকাশ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ তোজাম্মেল হক, সহ সভাপতি মোঃ মাহতাব উদ্দিন আল মাহমুদ, সহ সভাপতি মোঃ মজিবর রহমান, সহঃ সাধারন সম্পাদক মোঃ মনোয়ার হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ লোটাস আহমেদ, প্রাক্তন সাধারন সম্পাদক মোঃ মতিয়ার রহমান, কার্যকারী সদস্য মোঃ আব্দুল লতিফ, মোঃ রুহুল কুদ্দুস মোল্লা প্রমুখ। পরিশেষে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও আলেম ওলামাগণদের উদ্দেশ্যে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit