বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৫৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম বলেছেন, জনসেবার ব্রত নিয়েই আপনাদের সহযোগীতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছি। আমার সবচেয়ে বড় পাওনা ওয়ার্ডবাসীর আদর ভালোবাসা এ জন্য আমার ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞ। আমার কার্য্যকালীন সময়ে সুরমা নদীর তীর সংরক্ষন, ময়লা নিস্কাসনের জন্য কালীঘাটে বড় ডাষ্টবিন নির্মান, রাস্তাঘাট নির্মান এর ফলে কালীঘাটের রাস্তার কাদা কমবে।

এ ওয়ার্ডবাসীসহ নগরীর সেবায় কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। জনবহুল এ ওয়ার্ডে কোনো সরকারী প্রাথমিক বিদ্যালয় নেই বিদ্যালয় স্থাপনে কাজ করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয় স্থাপনে সক্ষম হবো। তিনি বলেন মানুষ ভূল ত্রুটির উর্ধ্বে নয় সবকিছু বিবেচনা করে আমাকে আগামী নির্বাচনে বিজয়ী করবেন অতীতের ন্যায় সবার কল্যাণে কাজ করবো।

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বর্তমান কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম-এর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ১৪নং ওয়াডের সর্বস্তরের নাগরিকবৃন্দের সাথে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছড়ার পার পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ সোনা মিয়া। ইকবাল আহমদ মাসুম ও এডভোকেট মোঃ তারেক আহমদের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন ছড়ার পার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম খান কয়েস, ছড়ার পার মাদরাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক এম এ মতিন, কামালগড় জামে মসজিদের কোষাধ্যক্ষ নুরুল ইসলাম বাবলা, বিয়ানীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস, প্রধান শিক্ষক মহিউদ্দিন আহমদ, চালিবন্দর যুব কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম,হাবিবুর রহমান মজনু, কামাল আহমদ, স্বর্ন শিল্পি কল্যান সমিতির সভাপতি স্বপন কর্মকার, কাজি আব্দুল মুকিদ সুমন, আব্দুল হাসিম জাকারিয়া, সুমন চক্রবর্তী,কালীঘাট শ্রমিক কল্যান সংস্থার সাধারন সম্পাদক লিটন আহমদ, এডভোকেট আব্দুর রউফ মিলাদ, আলী আশফাক চৌধুরী খালেদ, নাজির আহমদ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit