শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

‘ওয়ার্নারের স্ট্রাইক রেট নিয়ে কেউ প্রশ্ন তুলছে না কেন?’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলের চলমান আসরে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলেছে দিল্লি ক্যাপিটালস। সবগুলো ম্যাচেই ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ডেভিড ওয়ার্নার। তবে দ্বিতীয় দফায় ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্ব করতে গিয়ে হার যেন পিছু ছাড়ছে না এই অজি ওপেনারের। দলের এমন বাজে পারফরম্যান্সের দায়ে সমালোচনার শিকার হচ্ছেন তিনি।

৪ ম্যাচের মধ্যে তিনটিতেই হাফ সেঞ্চুরি পেয়েছেন ওয়ার্নার। প্রথম ম্যাচে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের বিপক্ষে করেছিলেন ৫৬ রান। এরপর গুজরাটের বিপক্ষে ৩৭ রানের বেশি করতে না পারলেও রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলেছেন ৬৫ রানের ইনিংস। আর সর্বশেষ ম্যাচে করেছেন ৪৭ বলে ৫১ রান।

এই অজি ওপেনার এবারের আসরে এখনও পর্যন্ত সবমিলিয়ে ২০৯ রান করেছেন। তবে ব্যাটিং করেছেন মাত্র ১১৪.৮৩ স্ট্রাইক রেটে। যা চলতি আইপিএলে খুবই বেমানান। তাইতো য়ার্নারকে নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানও।

ভারতের সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘ডেভিড ওয়ার্নারের স্ট্রাইক রেট নিয়ে কেউ প্রশ্ন তুলছে না কেন? কম স্ট্রাইক রেট নিয়ে সে তো অনেক দিন খেলে যাচ্ছে।’

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit