শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ভারতে বিবিসির বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৈদেশিক লেনদেনে অনিয়মের অভিযোগে ভারতে বিবিসির বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট-এর অধীনে মামলা দায়ের করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ইডি। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এ মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

এদিকে বিবিসির একটি অফিসিয়াল সূত্র জানায়, বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে ইডি বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে মামলা নথিভুক্ত করেছে। বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইনের আওতায় কোম্পানির কিছু কর্মকর্তারা নথি ও বিবৃতি রেকর্ড করার জন্য বলেছিল ইডি। প্রতিবেদনে বলা হয়েছে,আইন লঙ্ঘনের জন্য বিবিসিতে তদন্ত করা হবে।

গত ফেব্রুয়ারিতে আয়কর কর্তৃপক্ষ জানিয়েছিল, বিবিসির হিসাব-নিকাশ বইয়ে অনিয়ম পেয়েছে তারা। ভারতে আয়ের কিছু অংশ প্রকাশ করা হয়নি। করের কিছু অংশ ফাঁকি দেওয়া হয়েছে। বিবিসি এখনো অভিযোগের বিষয়ে কোনো জবাব দেয়নি। এর আগে গত ফেব্রুয়ারিতে ভারতে বিবিসির অফিসে ৬০ ঘণ্টা তল্লাশি চালায় দেশটির আয়কর বিভাগ। এর আগে বিবিসি গুজরাট দাঙ্গার তথ্যচিত্রে মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় বিতর্ক ছড়িয়ে পড়ে ভারতজুড়ে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit