শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তিউনিশিয়া উপকূলে নৌকাডুবি, নিহত ১০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর ঢল লেগেই আছে ভূমধ্যসাগরে। কয়েকদিন না যেতেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় আবারও নৌকা ডুবে প্রাণ গেল অভিবাসনপ্রত্যাশীদের। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। মঙ্গলবার (১১ এপ্রিল) তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ১০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও ২০ থেকে ৩০ জন নিখোঁজ রয়েছে।

এছাড়া ৭২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই আফ্রিকার নাগরিক বলে তিউনিশিয়ার ন্যাশনাল গার্ডের বরাতে বুধবার (১২ এপ্রিল) এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এখনো অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের সবাই আফ্রিকার নাগরিক বলেও জানিয়েছে কোস্টগার্ড।

চলতি বছর উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নৌকা ডুবে অভিবাসনপ্রত্যাশীদের মৃতের সংখ্যাও। গেল মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের চেষ্টাকালে নৌকাডুবির ঘটনায় অন্তত ৫২ জন মারা যায়। সে ঘটনায় নিখোঁজ হন আরও অন্তত ৭০ জন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit