শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

নিখোঁজের একদিন পর সেবায়েতের মরদেহ পুকুর থেকে উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুরের রাজৈরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে রামানন্দ বিশ্বাস (৫৫) নামে এক সেবায়েতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১২ এপ্রিল) রাতে উপজেলার কদমবাড়ী গনেশ পাগল সেবাশ্রমের গোবিন্দ মন্দির সংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি একই এলাকার মৃত ভক্ত বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সেবায়েত রামানন্দ বিশ্বাস মঙ্গলবার রাতে উপজেলার কদমবাড়ী গনেশ পাগল সেবাশ্রমের শশ্মান কালিমন্দিরে কালি পূজা শেষে নিখোঁজ হয়। পরে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর মরদেহটি বুধবার সন্ধ্যায় পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। 

পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

গনেশ পাগল সেবাশ্রমের সভাপতি প্রণব বিশ্বাস বলেন, কিভাবে মন্দিরের সেবায়েত মারা গেল, পুকুরে লাশ পাওয়া গেল। এর একটি সুষ্ঠু তদন্ত দাবি করছি। 

রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য আজ সকালে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit