রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

চৌগাছায় সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

এম এ রহিম চৌগাছা ( যশোর)
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৪৮৪ Time View
এম এ রহিম চৌগাছা ( যশোর) : যশোরের চৌগাছায় দুইদিনে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার  দুপুরে গ্রামের মাঠে নিজের সেচ পাম্প চালু করতে গিয়ে রফিকুল ইসলাম (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়। তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা মানিকতলা পাড়ার হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১১এপ্রিল) দুপুরে   ধানের জমিতে পানি সেচ দেয়ার জন্য তার নিজস্ব সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান রফিকুল । স্থানীয় কৃষকরা দুপুরে সেচপাম্পের পাশে তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করেন।এদিকে সোমবার রাতে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের কাবিলপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মহিউদ্দীন (৩৩) একইভাবে নিজের সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান।

স্থানীয়রা সেচ পাম্পের পাশে মহিউদ্দীনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করেন।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইটি ঘটনায় চৌগাছা থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে। 

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/রাত ১০:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit