শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম

কুড়িগ্রামে অগ্নিকান্ডে একটি বাড়ি ও তিনটি গরু পুড়ে ভষ্মিভুত

এস,এ, বাবু, বিশেষ প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৩৩ Time View

এস,এ, বাবু, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রাম পৌরসভার গোরস্থান পড়া এলাকায় একটি বাড়িতে অগ্নিকান্ডে দুইটি ঘর ও ৩টি গরু পুড়ে ভষ্মিভুত হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সাথে সাথে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষনে দুটি ঘর ও ঘরে থাকা পাচটি গরুর মধ্যে তিনটি গরু পড়ে মারা যায়। এসময় উদ্ধার করা বাকী দুটি গরুরও আংশিক পুড়ে গেছে।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুর দুইটার গোরস্থান পাড়া এলাকার বাবু মিয়ার বাড়িতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, গোয়াল ঘরের বৈদ্যুতিক সটসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৩,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit