বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বাদল নিহত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৩৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দিদার ওরফে বাদল (৪৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। রোববার (৯ এপ্রিল) বাংলাদেশ সময় বাদ মাগরিব দেশটির রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। নিহত দিদার ওরফে বাদল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের উত্তর জগৎসার গ্রামের হাজি আশিদ মিয়ার (ম্যানেজার শাহ আলম) এর ৩য় পুত্র ছিলেন।

নিহত বাদলের ছোট ভাই ফজলে রাব্বি জানান, রোববার সকালে প্রাইভেটকার যোগে নিজ কর্মস্থলে যাওয়ার পথে একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় বাদল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসার নিয়ে যাওয়া হয়। সেখানে তার আইসিইউতে চিকিৎসা চলছিল। এর মাঝে বাংলাদেশ সময় বাদ মাগরিব খবর আসে তিনি মারা গেছেন।

তিনি আরও জানান, আমরা ৭ভাইয়ের মধ্যে বাদল ছিলেন ৩য়। বাদল সহ আমার ৪ভাই সৌদি আরবে প্রবাসী। বাদল প্রায় ২৪ বছর যাবত সৌদিতে রয়েছেন। ছুটি পেলে ৩/৪ বছর পর পর দেশে আসতেন। সেখানে তিনি ৪টি মাদরাসার সুপারভাইজারের দায়িত্ব পালন করছিলেন। ২০ রোজায় মাদরাসা গুলো বন্ধ হয়ে যাবে। এরপর তিনি তার দেশে ফেরার কথা ছিল।

তিনি জানান, সৌদি আরবে হাসপাতালে মরদেহের লাশে আমার বাকী ভাইয়েরা আছেন। বাদল ৩ ছেলে সন্তানের জনক। এরমধ্যে দুজন যমজ। সর্বশেষ ৪ বছর আগে তিনি দেশে এসেছিলেন। সবাই প্রতিক্ষায় প্রতিক্ষায় ছিলেন দেশে ফিরবে বাদল, অবশেষে তার মৃত্যুর মাধ্যমে দীর্ঘ দুই যুগের প্রবাস জীবনের পরিসমাপ্তি ঘটলো।

 

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৩,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit