শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম

সারা দেশে সাংবাদিক হয়রানী, নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাটে প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১১৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাটে প্রতিনিধি : যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান, রংপুর রিপোর্টার্স ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক জনকণ্ঠ ও বাসস এর প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহীনের বিরুদ্ধে মিথ্যা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের ও চাকুরিচ্যুত করাসহ সারা দেশে সাংবাদিক হয়রানী, নির্যাতন ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলায় কর্মরত সকল সাংবাদিক। সোমবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে প্রেসক্লাব লালমনিরহাট এর আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

টেলিভিশন সাংবাদিক ফোরাম লালমনিরহাটের সভাপতি মিলন পাটোয়ারী-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ হেলাল হোসেন কবির, মাইটিভি প্রতিনিধি মাহফুজ সাজু, দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি শাহজাহান সাজু, দৈনিক প্রতিদিনের সংবাদ ও ডেইলি বাংলাদেশের প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না, টেলিভিশন সাংবাদিক ফোরাম লালমনিরহাটের সাধারণ সম্পাদক একেএম মাজহারুল ইসলাম বিপু, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ আহমেদুর রহমান মুকুল, আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি এস আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক জনকণ্ঠ ও বাসস এর সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীন প্রমুখ।

এ সময় লালমনিরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসক্লাব লালমনিরহাটের সভাপতি আহমেদুর রহমান মুকুল বলেন, আমাদের সকল সাংবাদিকদের একত্র হয়ে কাজ করতে হবে। সাংবাদিক সাংবাদিকে কখনো কাঁদা ছুড়াছুড়ি করা যাবে না। দৈনিক পত্রিকার সাংবাদিক, অনলাইন মিডিয়া সাংবাদিক, ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক আমরা কেউ কাউকে ছোট করে দেখবো না। আমরা সাংবাদিকরা সবাই একত্রিত হয়ে কাজ করলে আমাদের কেউ ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে কেউ পার পাবে না। ডিজিটাল নিরাপত্তা আইন আজ সাংবাদিকদের জন্য তাদের লেখনির গলায় কাটার মতো বেঁধে গেছে।

অনতিবিলম্বে সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহিন ও যমুনা টিভির রংপুর ব্যুরো সরকার মাজহারুল মানৃনানসহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান সেই সাথে সারাদেশে সাংবাদিক হয়রানির বিরুদ্ধে সারাদেশব্যাপী দূর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সাংবাদিকগন তাদের বক্তব্যে আরো বলেন, সাংবাদিকদের ঐক্য আজ সময়ের দাবী। সরকার যে ডিজিটাল নিরাপত্তা আইন করে তা আরো সহনশীল করে সাংবাদিকদের লেখনির গতিধারা এগিয়ে নেওয়ার প্রত্যয়ে সকলকে কাজ করতে হবে। সেই সাথে অনতিবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে “বাসস/ দৈনিক জনকণ্ঠের সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীনকে ষড়যন্ত্রমূলক চাকরীচ্যুত ও বিএনপি দুই নেতার দায়ের করা মিথ্যে ডিজিটাল এ্যাক্ট মামলায় প্রতিবাদে জেলায় কর্মরত সংবাদ কর্মীরা মানববন্ধন এবং প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান” বিষয়ে জেলায় কর্মরত সকল সাংবাদিকের পক্ষে আহমেদুর রহমান মুকুল, মোঃ জাহাঙ্গীর আলম শাহীন, মাজহারুল ইসলাম বিপু, জিন্নাতুল ইসলাম জিন্না, মোঃ শাহজাহান সাজু স্বাক্ষরিত স্মারকলিপি লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে হস্তান্তর করা হয়।

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit