শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

দুঃসময় পার করছেন চিনি শিল্পের শ্রমিকরা, ৫ মাস বেতন বন্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : দুঃসময় পার করছেন চিনি শিল্পের শ্রমিক-কর্মচারিরা। বন্ধ মিল থেকে সচল মিলে বদলি হওয়া শ্রমিক-কর্মচারিরা বেতন পাচ্ছেন না কয়েক মাস। কবে পাবেন তারও কোনো সুষ্পষ্ট আশ্বাস মিলছে না। কর্তৃপক্ষ বলছে, সরকারি বরাদ্দ পেলেই কেবল সমস্যার সমাধান সম্ভব। শিল্পটিকে দাঁড় করাতে নেওয়া হয়েছে ৫ বছরমেয়াদী পরিকল্পনা।

শফিকুল ইসলাম, কাজ করেন জয়পুরহাট চিনিকলে। বেতন-ভাতা পান না ৫ মাস। এর আগে কাজ করতেন শ্যামপুর সুগার মিলে। সেটিসহ কার্যক্রম স্থগিত হওয়া ৬ চিনিকলের ২ হাজার ৮৮৪ জন শ্রমিক-কর্মচারিকে বদলি করা হয় এখন পর্যন্ত সচল থাকা সরকারি অন্য ৯ সুগারমিলে।

শফিকুল জানান, শ্যামপুর চিনি কল থেকে গতবছরের জুলাই মাসে জয়পুরহাটে আমাকে বদলি করা হয়। এখন পর্যন্ত ৫ মাস ধরে বেতন পাচ্ছি না।

শফিকুলের মতোই অবস্থা অন্য মিলের শ্রমিকদের। তারা জানান, কয়েক মাস বেতন না পাওয়ায় মানবেতর জীবন কাটছে তাদের। পরিবারের সদস্যরা দিন পার করছেন খেয়ে না খেয়ে। 

শ্রমিকরা জানান, রমজান মাস যাচ্ছে আমরা খুব দুঃসহনীয় অবস্থায় জীবন যাপন করছি। বাকি খেতে খেতে এমন অবস্থায় দাঁড়িয়েছে যে দোকানদার আর বাকি দিতে চাচ্ছেনা। পরিবার-পরিজন নিয়ে কি করে খাবো, এখন শুধু অন্ধকার দেখছি।

মিল বন্ধ থাকায় অনেক অস্থায়ী শ্রমিক-কর্মচারী কাজ হারিয়ে এখন বেকার। বিপর্যয় নেমে এসেছে এলাকার ব্যবসা-বাণিজ্যেও। 

এ বিষয়ে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান জানান, আর্থিক সহায়তা পেলে, তবেই সমস্যার সমাধান সম্ভব।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু বলেন, “এই মুহূর্তে দুই-তিনটি মিলে বেতন নাই, আশা করছি এটা সামলে নিতে পারবো। যদি সরকার আমাদের সহযোগিতা করে তাহলে এই সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবো।”

তিনি জানান, নানা প্রতিবন্ধকতায় শিল্পটিকে দাঁড় করানোই এখন বড় চ্যালেঞ্জ।  

মো. আরিফুর রহমান অপু বলেন, “এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যে, ঘুরে দাঁড়ানোটাই আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ। এখন ওপেন মার্কেটিং ইকোনমি, এ অবস্থায় সরকার কারখানা বা শিল্প প্রতিষ্ঠানে অর্থায়ন করতে রাজি নয়।”

তার মতে, বছরে ২০ লাখ মেট্রিক টন আখ পেলে ৯টি মিল ১৩০ থেকে ১৪০ দিন চলবে। ধাপে ধাপে লোকসান কাটিয়ে ৫ বছরেই লাভজনক হবে দেশের চিনিশিল্প।

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit