শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ফ্রান্সে দুটি আবাসিক ভবনে ধস, নিখোঁজ ১০

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে একটি বিস্ফোরণের পর দুটি আবাসিক ভবন ধসে পড়েছে। এ ঘটনায় ১০ জন নিখোঁজ রয়েছেন। রবিবার (০৯ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেহার দাহমানা এ খবর জানান।

তবে কি কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। যে ভবন দুটি ধসে পড়েছে সেগুলোর কাঠামোতে কোনো ধরনের সমস্যা ছিল না। বিস্ফোরণের পর ভবন দুটি ধসে পড়লে আগুন ধরে যায়। আগুনের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়ে পড়ে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আগুন নেভাতে কয়েক ঘণ্টা সময় লাগে। ধ্বংসস্তূপের নিচে চার থেকে ১০ জন আটকা পড়েছেন বলে ধারণা উদ্ধারকর্মীদের। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ছয়জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

এদিকে তৃতীয় আরেকটি ভবন আংশিক ধসে পড়েছে। ভবনটির বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হয়েছে। বিস্ফোরণের ওই এলাকায় আরও প্রায় ৩০টি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় সমবেদনা প্রকাশ করে টুইট করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৩,/সকাল ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit