বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দক্ষিণ আফ্রিকায় আবাসিক ভবনে গুলিবর্ষণে, নিহত ১১ জন যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই ১০ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গ্রিন টি নয়, ঘরে তৈরি এই ৫ পানীয়তেই মিলবে অ্যান্টি-অক্সিড্যান্ট শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প ফ্রিল্যান্সারদের টার্গেট করে যেভাবে প্রতারণা করে চক্রটি ২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল ৬ প্রাণ, মৃত্যু ২০০ ছাড়াল

নরসিংদীতে ফোন কোম্পানীর বিক্রয় প্রতিনিধির টাকা ছিনতাই, গ্রেপ্তার ১

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৭৭ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীতে গ্রামীণ ফোনের এক বিক্রয় প্রতিনিধির কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে আমিরুল ইসলাম (৪০) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়।

রোববার দুপুরে মাধবদী থানায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী। এর আগে শনিবার রাতে ঢাকার আশুলিয়া থানার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়া আমিরুল ইসলাম বগুড়া জেলার আদমদীঘি থানার প্রাননাথপুর এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গত ৬ এপ্রিল ইসহাক ভূইয়া নামে গ্রামীণফোনের এক বিক্রয় কর্মী নরসিংদীর পাঁচদোনা থেকে ঘোড়াশাল যাচ্ছিলেন। পথে তাকে সড়ক থেকে তুলে নিয়ে মাইক্রোবাসের ভেতর অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই করে তাকে গাজীপুরের কালীগঞ্জ এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

এরপর, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় নগদ ২০ হাজার টাকা ও মাইক্রোবাসটি জব্দ করা হয়। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৩,/রাত ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit