রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

দুর্গাপুরে প্রতিবেশীর দায়ের কোপে কৃষক নিহত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১২৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীর দায়ের কোপে জায়েদ আলী (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। রোববার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জায়েদ আলী ওই গ্রামের মৃত আব্দুর গফুরের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার বিকেলে প্রতিবেশী আব্দুস সালামের বাড়িতে বেগুন গাছের চারা আনতে যান জায়েদ আলী। পরে সেখানে পূর্ব শত্রুতার জেরে আব্দুস সালামের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুস সালাম ও তার ছেলে এমদাদুল এসে দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই জাহেদ আলী মারা যান।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স নিয়ে এসেছি। নিহতের লাশ থানা হেফাজতে নেওয়া হচ্ছে। পরবর্তিতে আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৩,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit