রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

নারীদেহ নিয়ে আলোচনাগুলো এখনো বড্ড অদ্ভুত, কেন বললেন বিপাশা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু। ফিটনেস ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে দীর্ঘ দিন ধরে নারীদের উৎসাহিত করে আসছেন তিনি। তবে মাতৃত্বের পর নারীদেহের সৌন্দর্য ও ওজন নিয়ে সমাজের অবাস্তব প্রত্যাশা এবং সামাজিক মাধ্যমে চলা কুরুচিকর ট্রলিং নিয়ে এবার কথা বললেন অভিনেত্রী। ‘এল ইন্ডিয়া’ ম্যাগাজিনের কাভার শুটিংয়ে এসে তিনি মা হওয়ার পর তার শরীর নিয়ে চলা তীব্র কটাক্ষের কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী।

২০২২ সালের ১২ নভেম্বর স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে নিজের প্রথম সন্তান, কন্যা দেবী বসু সিং গ্রোভারকে স্বাগত জানান বিপাশা বসু। মা হওয়ার পর তার শারীরিক পরিবর্তনের জন্য তাকে ব্যাপকভাবে কটাক্ষের শিকার হতে হয়েছিল। 

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, নারীদেহ নিয়ে আলোচনাগুলো এখনো বড্ড অদ্ভুত! মা হওয়ার পর ৪০ বছর বয়সে পৌঁছেও আপনার কাছে আশা করা হয় আপনি যেন অলৌকিকভাবে আবার আপনার ২০ বছরের তরুণী বয়সের চেহারায় ফিরে যাবেন। কিন্তু সমাজ এটি দেখে না যে, একজন নতুন মা সন্তান, পরিবার এবং নিজের জীবন সামলাতে কতটা পরিশ্রম করছেন। কেউ সত্যিটা বোঝে না, সবাই শুধু আপনার পুরোনো চেহারায় ফিরে আসার অপেক্ষা করে।

পাপারাজ্জিদের অসংবেদনশীল আচরণ এবং সামাজিক মাধ্যমে কুৎসিত মন্তব্যের মুখোমুখি হয়েও নিজের আত্মবিশ্বাস হারাননি অভিনেত্রী। বিপাসা বসু বলেন, আমি অত্যন্ত আত্মবিশ্বাসী একজন মানুষ। কোনো ট্রল আমাকে ভাঙতে পারবে না। বাইরের কোনো কোলাহল বা নেতিবাচক মন্তব্য তাকে প্রভাবিত করতে পারবে না। তিনি জানেন তার নিজের পথচলা কতটা কষ্টের এবং কখন তাকে কী করতে হবে।

উল্লেখ্য, ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমার সেটে করণ সিং গ্রোভারের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় অভিনেত্রী বিপাশা বসুর। ২০১৬ সালের এপ্রিলে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ তারকা জুটি। কাজের ক্ষেত্রে, বিপাশাকে শেষবার দেখা গিয়েছিল এমএক্স প্লেয়ারের ওয়েব সিরিজ ‘ডেঞ্জারাস’-এ, যা ছিল তার ওটিটি অভিষেক। বর্তমানে বড় পর্দা থেকে কিছুটা দূরে থাকলেও কন্যা দেবীকে নিয়ে সংসার ও নিজের জীবন তারিয়ে তারিয়ে উপভোগ করছেন বঙ্গ তনয়া।

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit