বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দক্ষিণ আফ্রিকায় আবাসিক ভবনে গুলিবর্ষণে, নিহত ১১ জন যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই ১০ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গ্রিন টি নয়, ঘরে তৈরি এই ৫ পানীয়তেই মিলবে অ্যান্টি-অক্সিড্যান্ট শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প ফ্রিল্যান্সারদের টার্গেট করে যেভাবে প্রতারণা করে চক্রটি ২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল ৬ প্রাণ, মৃত্যু ২০০ ছাড়াল

লালমনিরহাটে ব্যবসায়ী হত্যা মামলা, একজনের আমৃত্যু কারাদন্ড

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৩৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে সদর উপজেলায় কামারশালার ব্যবসায়ী হাবিব হত্যা মামলার আসামি এরশাদুল কে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত। রোববার( ৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ  মিজানুর রহমান এ রায় দেন। সাজাপ্রাপ্ত এরশাদুল সদর উপজেলার মোগলহাট বুমকা এলাকার নুরজামালের পুত্র।

মামলা সূত্রে জানাগেছে, ২০১৮ সালের ২৬ অক্টোবর দুপুরে সদর উপজেলার মোগলহাট বুমকা এলাকার মোঃ আব্দুল গনির ছেলে হাবিবুর রহমান হাবিব মটর সাইকেল যোগে তৈরীকৃত কামারী জিনিসপত্র নিয়ে পার্শ্ববর্তী ফুলবাড়ী খড়িবাড়ী হাটে যায়। হাট থেকে হাবিব রাত ১১ টার দিকেও ফেরত না আসায় পরিবারের লোক হাবিবের ফোনে কল দেয় এবং ফোন বন্ধ পায়। পরদিন ২৭ অক্টোবর সকালে লোক মুখে হাবিবের লাশ সদর উপজেলার কুলাঘাট শিবেরকুটির ধরলা নদীর তীর সংলগ্ন কলা বাগানে পড়ে আছে খবর পায় পরিবারের লোকজন। এ ঘটনায় হওয়া হত্যা মামলায় পুলিশ তদন্তকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন আসামী মোঃ এরশাদকে ঢাকার কাওরান বাজার থেকে গ্রেফতার করে জিজ্ঞাবাদ করে। পরে হাবিবুর রহমান হাবিবকে হত্যা করার কথা স্বীকার করে এরশাদ স্বীকারোক্তি জবানবন্দি দেয়। আসামীর জবানবন্দি মতে হত্যায় ব্যবহৃত হাতুরী উদ্ধার ও জব্দ করে পুলিশ।

পুলিশ তদন্ত শেষে আদালতে চুড়ান্ত অভিযোগ পত্র জমা দিলে আদালত উভয়ের পক্ষের শুনানি শেষে হাজতী আসামী মোঃ এরশাদকে দন্ড বিধির ৩০২ ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদন্ড এবং ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থ দন্ডে দন্ডিত করা করে। অর্থ দন্ড পরিশোধে ব্যর্থতায় এরশাদকে আরও ১ (এক) বৎসর কারাদন্ড ভোগ করতে হবে এবং এরশাদের যাবজ্জীবন কারাদন্ড আমৃত্যু কারাদন্ড হিসাবে বিবেচিত হবে বলে রায় ঘোষণা দেয় আদালত।

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৩,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit