সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

লালমনিরহাটে ইউপি চেয়ারম্যানসহ বিএনপির সাত নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১১০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : বিএনপির গণপদযাত্রা কর্মসূচি ও আওয়ামী লীগের শান্তি সমাবেশে নিয়ে গত ১১ ফেব্রুয়ারি লালমনিরহাটের বুড়ির বাজারের ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ মণ্ডলসহ সাতজনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

রোববার (৯ এপ্রিল) দুপুরে আলোচিত ওই মামলার আসামীগণ লালমনিরহাট জজ আদালতের জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমানের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। জেল হাজতে প্রেরণকৃত আসামিগণ হলেন- মোঃ আঃ মজিদ মন্ডল, পিতা- মৃত মফিজ  উদ্দিন, আঃ ওহাব মন্ডল, পিতা- মৃত হায়দার আলী, মোঃ আঃ রহিম, পিতা- মোঃ হুজুর আলী, মোঃ আশরাফুল ইসলাম, পিতা- আঃ সোবহান, মোঃ সোহাগ, পিতা মোঃ আলতাফ হোসেন, মোঃ সুজন, পিতাঃ মোঃ রফিকুল ইসলাম, মোঃ সোহেল, পিতাঃ মোঃ আলতাফ হোসেন।

এ সময় আদালতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ (অবঃ) আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, শ্রমিক লীগ নেতা রাকিবুল হাসানের দায়ের করা ওই মামলায় এজাহার নামীয় ১৯জনসহ অজ্ঞাত আরও ১০/১২ জন আসামী ছিলেন। আসামীগণ উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৩,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit