রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

দুর্গাপুরে ভারতীয় মদসহ গ্রেপ্তার ২

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৩৩ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ বোতল ভারতীয় মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। শনিবার (৮ এপ্রিল) গভীর রাতে সদর ইউনিয়নের দাহাপাড়া এলাকার একটি স্কুলের সামনে থেকে মদ সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর ইউনিয়নের থাউসালপাড়া গ্রামের শাহেদ আলীর ছেলে শফিউল্লাহ (১৯) ও নলুয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে লিটন মিয়া (২০)।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের দাহাপাড়া গ্রামের পথে মাদক আসার খবর পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে ২৮ বোতল মদ সহ ২ জন আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ অভিযান অব্যঅহত থাকবে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit