বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

সিলেট দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) নগরীর আম্বরখানাস্থ হোটেল পলাশ কনভেনশনের হলরুমে অনুষ্ঠিত হয়।সিলেট দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের সভাপতি মো. আজিজুল হক এর সভাপতিত্বে ও পরিষদের ধর্ম সম্পাদক আফিজুল ইসলাম হাফিজ এর পরিচালনায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য বিষয়ক প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ মাহমুদুল হাসান।এসময় তিনি বলেন, সূরা আল-বাকারার ১৮৩ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, “হে ঈমানদারগণ! তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে। যেমন, ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।

তিনি আরো বলেন, সবাইকে মিথ্যা কথা ছাড়তে হবে। সুদ, ঘুষ, ব্যাবিচার বন্ধ করতে হবে। কুরআন শুধু মুসলমানদের জন্য নয়। এটা সমগ্র পৃথিবীর মানুষের কল্যাণের জন্য। পরিশেষে সবাইকে কুরআনের আলোকে জীবন গঠন করার আহবান জানান এবং আল্লাহ তায়ালার কাছে তৌফিক চান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিহির রঞ্জন দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউশী পরিচালক অধ্যাপক আব্দুল মান্নান খান, শাল্লা উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হামিদ চৌধুরী, এডভোকেট শামছুল ইসলাম, এডভোকেট তাহির আহমদ চৌধুরী পাভেল, এডভোকেট খোরশেদ আলম, অধ্যাপক শেখ নজরুল ইসলাম, অধ্যক্ষ সিফাত আলী, অধ্যক্ষ আব্দুল হাই, অধ্যক্ষ গোলাম রাব্বানী, পুলিশ ইনচার্জ পিযুশ কান্তি, শেখ আব্দুল লতিফ, তাপশ রঞ্জন তালুকদার, মো. মাসুক মিয়া, অবসরপ্রাপ্ত সেটেলমেন্ট অফিসার আব্দুল হাই, শফিকুল ইসলাম চৌধুরী টিটু, সঞ্জয় চৌধুরী, সোহায়েল আহমদ চৌধুরী এবং দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের অনেক গুণীজন ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মামুনুর রশীদ কাসেমী।

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৩,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit