শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

পথচারীদের পিষে দিল চলন্ত ট্রাক, নিহত অন্তত ১০

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার মিগোরে শহরে একটি চলন্ত ট্রাক পথচারীদের ওপর উঠে যাওয়ার পর অন্তত ১০ জনের মৃত্যুর কথা জানা যাচ্ছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় পুলিশের বরাতে এ খবর জানিয়েছে আলজাজিরা।

শনিবার (৮ এপ্রিল) স্থানীয় একটি মহাসড়কে দুর্ঘটনা ঘটে। চালক নিয়ন্ত্রণ হারানোর পর ট্রাকটি রাস্তার পাশের পথচারীদের ওপর উঠে যায়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ও ট্যাক্সিকেও চাপা দেয় ট্রাকটি।

মিগোরি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বেশ কয়েকজন পথচারী ট্রাকের নিচে চাপা পড়ে। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধারে কাজ শুরু করে উদ্ধারকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, পথচারীদের ওপর উঠিয়ে দেওয়ার আগে চালক বারবার হর্ন বাজাচ্ছিলেন। চালবোঝাই ট্রাকটি সীমান্তবর্তী শহর ইসাবেনিয়ায় যাচ্ছিল। দুর্ঘটনার পর ট্রাকের সব চাল সড়কের ওপর পড়ে যায়।

দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, তখনও ট্রাকের নিচে চাপা পড়ে আছে পথচারীরা আর সড়কের ওপর ছড়িয়ে পড়া চালের বস্তা লুট করে নিয়ে যাচ্ছেন স্থানীয়রা।

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৩,/রাত ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit