বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

ভোলাহাটে বিএনপি’র অবস্থান কর্মসূচি

আলী হায়দার রুমন, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৭৭৫ Time View

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ,গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূনীর্তির প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে ভোলাহাটে পৃথক পৃথক স্থানে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি ভোলাহাট উপজেলা শাখার উদ্যোগে ৮ এপ্রিল শনিবার বিকেলে নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।

সাবেক এমপি’র ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আল হেলাল, নাচোল পৌর বিএনপি সাবেক সভাপতি মোঃ মোসাদেকুর রহমান, গোমস্তাপুর উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক ও রহনপুর পৌর সাবেক মেয়র মোঃ তারেক রহমান, আলীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি একেএম মাসুদ,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ বেলাল উদ্দিন ও যুগ্ম আহবায়ক মোঃ মুন্সুর আলীসহ অন্যরা।

অপর দিকে আম ফাউন্ডেশন কুদ্দুস মার্কেটে উপজেলা বিএনপির ব্যানারে আহ্বায়ক মোঃ বাবর আলী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব মোঃ খিজির হায়াত, মোঃ মোস্তাকিমসহ অন্যরা। অপরদিকে পুরাতন বাসস্ট্যান্ডের অস্থায়ী কার্যালয়ে বিএনপি উপজেলা আহবায়ক কমিটির আহ্বায়ক মোঃ ইয়াজদানী জর্জের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, সদস্য সচিব মোঃ আব্দুল কাদের, সাবেক ইউপি সদস্য মোঃ আতাউর রহমানসহ অন্যরা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit