শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

চৌগাছায় স্কাউটস দিবস পালিত

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৭৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। শনিবার ৮ এপ্রিল এ উপলক্ষে বিশেষ ডে-ক্যাম্প ,বর্ণাঢ্য শোভাযাত্রা, স্কাউট ওন এবং পরিস্কার পরিচ্ছনতা কর্মসূচি পালন করা হয়।দিবসটি পালনে এদিন সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিশেষ ডে-ক্যাম্পের শুরু করা হয়। এরপর স্কুল প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে চৌগাছা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে স্কাউট ওন (প্রার্থনা) অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলাপরিষদ ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়।অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চৌগাছা সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম কবির, মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ, যশোর জেলা রোভারের সহকারী কমিশনার ও সরকারি কলেজের শিক্ষক মারুফুল আলম, সরকারি শাহাদৎ পাইলট স্কাউটসের ইউনিট লিডার রবিউল ইসলাম, আন্দারকোটা মাধ্যমিক বিদ্যালয় স্কাউটের ইউনিট লিডার আশাদুল ইসলাম, প্রেসক্লাব চৌগাছার যুগ্ম স¤পাদক ও সাবেক রোভার এইচএম ফিরোজ হুসাইন প্রমুখ।

পরে উপজেলা পরিষদ চত্বর এবং সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। কর্মসূচিতে চৌগাছা সরকারি কলেজ, সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, হাজী সরদার মর্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয়, চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়, আন্দারকোটা মাধ্যমিক বিদ্যালয় এবং শহীদ মশিয়ুর রহমান মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা অংশ নেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit