সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান

পপির সঙ্গে সম্পর্কটা তৃতীয় পক্ষের হস্তক্ষেপে নষ্ট হয়েছে: জায়েদ খান

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র জগতে পপির সঙ্গে জায়েদ খানের প্রেমের গুঞ্জন ছিল দীর্ঘদিনের। এফডিসির নির্বাচনের আগে জায়েদের বিরুদ্ধে ফেসবুকে লাইভে পপি কথা বলেন। এতে সম্পর্কের ফাটলের বিষয়টি প্রকাশ্য আসে। 

পপির সঙ্গে কী হয়েছিল এমন প্রশ্নে সম্প্রতি গণমাধ্যমে জায়েদ খান বলেছেন, পপির সঙ্গে একটা ভাল রিলেশন ছিল। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একসঙ্গে একটা মুভি করেছিলাম। অনেকগুলো শো করেছি। প্রায় একশ’র বেশি হবে। ভাল সম্পর্ক ছিল তবে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। 

এদিকে এফডিসির নির্বাচনের আগে জায়েদ খানের বিপক্ষে একটি স্টেটমেন্ট দিলেও এর কোনো প্রতিক্রিয়া জানাননি জায়েদ খান। 

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, আমি কোন প্রতিক্রিয়া না জানালেও আমাকে নির্বাচিত করার মধ্য দিয়ে ভোটাররা সঠিক জবাব দিয়েছে শিল্পীরা। আমি তো তার কথায় ভোটে হারিনি। 

পপি এখন কোথায় আছে এমন প্রশ্নে জায়েদ খান বলেন, সে কোথায় আছে, আমি জানি না, কোনও অজ্ঞাত স্থান থেকে কোন ভিডিও দিলে সেটা নির্বাচনে প্রভাব ফেলবে এমনটি নয়। আমি আশা করেছিলাম সে ভোট দিতে আসবে এফডিসির নির্বাচনে। সে যেটা আমার বিপক্ষে করছে সর্ম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে। 

গত বছর এফডিসির নির্বাচনের আগে চিত্রনায়িকা পপি একটি লাইভে এসে জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন হুমকি দেওয়ার অভিযোগ করেন এ অভিনেত্রী। 
 

 

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit