স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের দশম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ।
শুক্রবার লখনৌর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান নেন হায়দরাবাদের অধিনায়ক এইডেন মার্কওরাম।
লখনৌ নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৬ উইকেটে ১৯৩ রান করে ৫০ রানের জয় পায়। কিন্তু দ্বিতীয় ম্যাচে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ২১৮ রানের বিশাল টার্গেট তাড়ায় তীরে গিয়ে তরী ডুবায়। মাত্র ১২ রানে হারে।
আজ নিজেদের তৃতীয় ম্যাচে জয়ে ফিরতে চায় লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দলটি।
অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়েলসের বিপক্ষে ২০৪ রানের বিশাল টার্গেট তাড়ায় ৭২ রানে হেরে যায়। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া আদিল রশিদরা।
কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৩,/রাত ৮:৫৮