রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

পত্রিকা বিলি, ঘাস কেটে পড়ালেখার খরচ জোগাতেন পিটার হাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস নিজের পড়ালেখার খরচ জোগাড় করতে পত্রিকা বিলি করতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চা উইথ পিটার’ নামে প্রকাশিত দ্বিতীয় সিজনের প্রথম পর্বে রাষ্ট্রদূত তার শিক্ষাজীবনে কাজ করার এ বিস্ময়কর তথ্য দেন।

বৃহস্পতিবার রাতে এটি প্রচারিত হয় এবং শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া হয়। সেখানে পিটার বলেন, উচ্চ বিদ্যালয় ও কলেজে পড়ার সময় লেখাপড়ার খরচ জোগাতে তিনি অনেক জায়গায় কাজ করেছেন। এ পর্বে দেখা যায় পিটার হাস চায়ে চুমুক দিতে দিতে এক প্রশ্নের জবাবে সেই ছেলেবেলার স্মৃতিচারণ করে বলেন, আমি উচ্চ বিদ্যালয় ও কলেজের লেখাপড়ার ব্যয় বহন এবং প্রতিদিনের পকেট খরচ জোগাতে অনেক অদ্ভুত ধরনের কাজ করেছি।
খবরের কাগজ বিলি, লনের ঘাস কাটা ফ্যাক্টরিতে সবার সঙ্গে লাইনে দাঁড়িয়ে গামবল মেশিন গোছানোসহ বিভিন্ন কাজ করেছি। মাঝরাতে শিফটে আমি একটি গ্যাস স্টেশনে কাজ করতাম। গাড়ির মরিচা রোধের কাজ করেছি আমি। আমি সম্ভাব্য শিক্ষার্থীদের নিয়ে আমার বিশ্ববিদ্যালয়ে ট্যুরও দিয়েছি। আমার পড়ালেখা ঠিকভাবে চালিয়ে যেতে আমি এসব কাজ করেছি।

পিটার হাস বলেন, এসব কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে ওঠাবসার স্বাধীনতা, দায়িত্বজ্ঞানসহ বহু কিছু শিখেছি। আর সে কারণে এগুলো আমার শৈশবের অবিস্মরণীয় স্মৃতি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ এপ্রিল ২০২৩,/রাত ৮:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit