রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব কেন্দুয়ায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ; র‌্যাব-১৪ অভিযানে সহায়তাকারী জনি গ্রেপ্তার সহ ভিকটিম উদ্ধার নেত্রকোণা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

১৪ হাজার রানের ক্লাবে মুশফিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান পূর্ণ করলেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ শেষ হওয়া সিরিজের একমাত্র টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ১২৬ ও অপরাজিত ৫১ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৫১ রান করার পথে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মালিক হন  ডান হাতি ব্যাটার মুশফিক। 

৮৫ টেস্টে ৫৪৯৮ রান, ২৪৫ ওয়ানডেতে ৭০৪৫ রান ও ১০২ টি-টোয়েন্টিতে ১৫০০ রান করেছেন মুশফিক। তিন ফরম্যাট মিলিয়ে মুশফিকের রান এখন- ৪৩২ ম্যাচের ৪৭৯ ইনিংসে ১৯টি সেঞ্চুরি ও ৭৫টি হাফ-সেঞ্চুরিতে ১৪০৪৩।

মুশফিকের আগে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ রান পূর্ণ করেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৩৮১ ম্যাচের ৪৪৩ ইনিংসে ২৫টি সেঞ্চুরি ও ৯৩টি হাফ-সেঞ্চুরিতে ১৫০৪৫ রান আছে তামিমের।

বাংলাদেশের হয়ে তামিম-মুশফিকের পর তিন ফরম্যাট মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক   সাকিব আল হাসান। ৪১১ ম্যাচের ৪৫২ ইনিংসে ১৪টি সেঞ্চুরি ও ৯৬টি হাফ-সেঞ্চুরিতে এ পর্যন্ত ১৩৮৮৫ রান করেছেন সাকিব।

 

 

কিউএনবি/আয়শা/০৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit