শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম

বিকেল পাঁচটার মধ্যেই কালবৈশাখী ঝড়ের আশঙ্কা যেসব জেলায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ পূর্বাভাস দেন। পোস্টে গবেষক বলেন, আজ (বৃহস্পতিবার) দুপুর ২টা ১৫ মিনিটের পর থেকে বিকেল ৫টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, কুমিল্লা ও চাঁদপুর জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টিরও প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে।

এদিকে শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পাশাপাশি রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit