বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

শেষ সময়ে সাহরি করা উত্তম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : হাদিস : জায়েদ বিন সাবিত (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমরা রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে সাহরি গ্রহণ করি। অতঃপর তিনি নামাজে দাঁড়ান। আমি (আনাস রা.) জিজ্ঞাসা করি, আজান ও সাহরির মধ্যে কতটুকু সময়ের পার্থক্য ছিল? তিনি বলেন, ৫০ আয়াত পরিমাণ।’ (সহিহ বুখারি, হাদিস : ১৯২১)

সংক্ষিপ্ত ব্যাখ্যা : রাসুলুল্লাহ (সা.)-এর অনুসরণের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম (রা.) ছিলেন সবচেয়ে অগ্রগামী। রাসুলুল্লাহ (সা.)-এর জীবদ্দশায় তারা যেমন তাঁর অনুসরণ করতেন, তেমন মৃত্যুর পরও তাঁর অনুসরণ করতেন। নবীজি (সা.)-এর আনুগত্যে তারা উম্মতের জন্য আদর্শ। আলোচ্য হাদিসে রাসুলুল্লাহ (সা.)-এর সাহরি গ্রহণের বর্ণনা এসেছে। তিনি শেষ সময়ে সাহরি গ্রহণ করেন। এ জন্য ফকিহ আলেমরা শেষ সময়ে বা বিলম্বে সাহরি করাকে উত্তম বলেছেন।

হাদিসে আরও যেসব শিক্ষা আছে তা হলো : ক. ধর্মীয় নেতাদের সঙ্গে সাধারণ মানুষ ও অনুসারীদের সম্পর্ক হবে হৃদ্যতাপূর্ণ, খ. সাহরি গ্রহণের জন্য একত্র হওয়া জায়েজ, গ. সাহরির সময়টুকু খুবই মূল্যবান। তাই ইবাদতে মগ্ন থাকা আবশ্যক।

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit