শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

দ. কোরিয়া-যুক্তরাষ্ট্র পরমাণু যুদ্ধের আশঙ্কা উসকে দিচ্ছে: পিয়ংইয়ং

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক :বৃহস্পতিবার (৬ এপ্রিল) কেসিএনএ-তে প্রকাশিত এক নিবন্ধে বলা দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান মহড়ার কথা উল্লেখ করে বলা হয়েছে, এই মহড়া কোরীয় উপদ্বীপের পরিস্থিতিকে বিস্ফোরণের দিকে নিয়ে যাবে।

আন্তর্জাতিক নিরাপত্তা সম্পর্ক বিশ্লেষক চো জু হিউন লিখিত নিবন্ধে আরও বলা হয়েছে, ‘উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং তার অনুসারীদের বেপরোয়া সামরিক সংঘাতমূলক উন্মত্ত আচরণ কোরীয় উপদ্বীপের পরিস্থিতিকে একটি অপরিবর্তনীয় বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে…হয়তো পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে।’  

নিবন্ধে আরও বলা হয়, ‘এখন আন্তর্জাতিক সম্প্রদায় সর্বসম্মতভাবে আশা করছে যে, কোরীয় উপদ্বীপে ঝুলে থাকা পারমাণবিক যুদ্ধের কালো মেঘ যত তাড়াতাড়ি সম্ভব দূর হয়ে যাবে।’গত মার্চ থেকেই যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনী সিরিজ মহড়া চালিয়ে আসছে। মহড়ায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমান বি-১বি এবং বি-৫২ অংশগ্রহণ করে। বিগত পাঁচ বছরের মধ্যে এই অঞ্চলে এমন বড় আকারের মহড়া এই প্রথম।  

নিবন্ধে বলা হয়েছে, মহড়ায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজের অংশগ্রহণ স্পষ্টতই সংঘর্ষের ইঙ্গিত। বিষয়টি নিয়ে সতর্ক করে পিয়ংইয়ং বলেছে, এই মহড়াকে প্রতিহত করতে উত্তর কোরিয়াও আক্রমণাত্মকভাবে জবাব দিতে প্রস্তুত। নিবন্ধে আরও বলা হয়েছে, ‘এই মহড়া কোরীয় উপদ্বীপকে উত্তপ্ত বারুদের মতো করে তুলেছে। যেকোনো সময় বিস্ফোরণ হতে পারে।’ উত্তর কোরিয়া এই মহড়াকে আক্রমণের পূর্ব প্রস্তুতি হিসেবে বিবেচনা করছে।  

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit